রাজারহাটে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কুড়িগ্রামের রাজারহাটে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে রাজারহাট উপজেলার বর্তমান ও আগামী প্রজন্মকে একটি সুন্দর, আলোকিত ও সুস্থ সমাজ উপহার দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে রাজনৈতিক নেতা, সমাজসেবক ও দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই।মাদক-অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয়টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার কথা তুলে ধরা হয়।আয়োজক ও সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন, নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি এলাকায় সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলাই হোক সবার প্রত্যয়।