তোয়ালে কতবার ব্যবহার করা নিরাপদ? বিশেষজ্ঞদের সতর্কতা প্রকাশ
গোসলের পর তোয়ালে ব্যবহারের পর কতবার ধোয়া উচিত এ নিয়ে অনেকের মাঝেই রয়েছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে, তোয়ালে কতবার ব্যবহার করা যাবে তা নির্ভর করে ব্যবহার, পরিবেশ এবং শুকানোর পদ্ধতির ওপর।বিশেষজ্ঞদের মতে, ভালোভাবে শুকানো গেলে একটি বাথ তোয়ালে সাধারণত ৩ থেকে ৫ বার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে কেউ কেউ জানান, সঠিকভাবে ঝুলিয়ে সম্পূর্ণ শুকানো গেলে এটি ৫ থেকে ৮ বার পর্যন্ত ব্যবহারযোগ্য হতে পারে।তবে সতর্ক করে বিশেষজ্ঞরা বলেন, তোয়ালে যদি ঠিকভাবে না শুকায়, মেঝেতে পড়ে থাকে বা আর্দ্র পরিবেশে রাখা হয়, তাহলে প্রতিবার ব্যবহারের পরই ধোয়া উচিত। কারণ ভেজা তোয়ালে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।বিশেষজ্ঞদের মতে, তোয়ালে দীর্ঘদিন না ধুলে এতে জমে যায় ঘাম, ত্বকের মৃত কোষ, তেল ও বিভিন্ন অণুজীব, যা ধীরে ধীরে দুর্গন্ধ তৈরি করে।তারা জানান, নোংরা তোয়ালে ব্যবহারে ত্বকে ব্রণ, জ্বালা, ফাঙ্গাল ইনফেকশনসহ নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।এছাড়া একই তোয়ালে একাধিক ব্যক্তি ব্যবহার করলে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।তাদের পরামর্শ অনুযায়ী• বাথ তোয়ালে ৩–৫ বার ব্যবহারের পর ধোয়া• হাত মোছার তোয়ালে ১–২ দিনে পরিবর্তন• ব্যায়ামের পর ব্যবহৃত তোয়ালে প্রতিবার ধোয়া• ভেজা তোয়ালে কখনো গুটিয়ে না রাখাবিশেষজ্ঞরা আরও জানান, তোয়ালে পরিষ্কার রাখার জন্য ব্যবহার শেষে ভালোভাবে শুকানো এবং নিয়মিত গরম পানিতে ধোয়া সবচেয়ে কার্যকর উপায়।