নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১
নরসিংদীর শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোমেন মিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে শিবপুর মডেল থানার নোয়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে নোয়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় অভিযান পরিচালনা করে।র্যাবের উপস্থিতি টের পেয়ে মোমেন মিয়া কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।র্যাব জানায়, মোমেন মিয়া নরসিংদীর শিবপুর মডেল থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।গ্রেপ্তারের পর মোমেন মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।র্যাব-১১ আরও জানায়, নরসিংদীতে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, অবৈধ অস্ত্র, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন আলোচিত অপরাধে জড়িতদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।