ছাতকে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম এবং মিল্লত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের কৃষকদের কাছেও এসব কৃষি সহায়তা পৌঁছে দেওয়া হবে।তিনি আরও বলেন, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষির উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।