শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

টম ক্রুজের ‘ডিগার’, সঙ্গে নতুন ‘রেসিডেন্ট ইভিল’

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে টম ক্রুজ অভিনীত নতুন সিনেমা ‘ডিগার’। একই দিনে বড় পর্দায় আসছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন কিস্তিও।ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত ‘ডিগার’ পরিচালনা করেছেন আলেহান্দ্রো জি. ইনারিতু। সিনেমাটিতে টম ক্রুজকে দেখা যাবে একেবারেই ভিন্ন অবতারে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি ও পরিবর্তিত শরীরী ভাষায় তিনি অভিনয় করেছেন ক্ষমতাধর ধনকুবের ডিগার রকওয়েল চরিত্রে।গল্পে ডিগার রকওয়েলের একটি প্রকল্পের কারণে হিমবাহ সরে গিয়ে তৈরি হয় বৈশ্বিক জলবায়ু সংকট। চার দশকের তারকাসুলভ ইমেজ থেকে বেরিয়ে ব্যঙ্গাত্মক ও ভিন্নধর্মী চরিত্রে টম ক্রুজের উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে আলাদা আকর্ষণ।অন্যদিকে, জাপানি ভিডিও গেমভিত্তিক জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। এতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি ও কলি রেইস।সিনেমার গল্পে ব্রায়ান নামের এক সাধারণ মেডিকেল কুরিয়ার একটি ডেলিভারি দিতে গিয়ে প্রাণঘাতী সংক্রমণ ও ভয়ংকর দানবীয় প্রাণীর মুখোমুখি হয়। সীমিত অস্ত্র, বুদ্ধি ও সাহসকে সঙ্গী করে তাকে শুরু করতে হয় ভয়ংকর বেঁচে থাকার লড়াই। একই দিনে ‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’ দুই ভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পাওয়ায় স্টার সিনেপ্লেক্সে দর্শকদের জন্য তৈরি হচ্ছে বৈচিত্র্যময় সিনেমা দেখার সুযোগ।

টম ক্রুজের ‘ডিগার’, সঙ্গে নতুন ‘রেসিডেন্ট ইভিল’