মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (সকাল) স্টেশন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের ধারণা, সকালে কয়েকজন ব্যক্তি অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে স্টেশনে রেখে চলে যান। হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়ার আগেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা