মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

জয়পুরহাটে রেললাইনে খুলনাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার তেঘর নারায়ণ পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকার হোসেনের ছেলে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, দুপুরে তেঘর নারায়ণ পাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় পার্বতীপুর থেকে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় সাগর হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাটে রেললাইনে খুলনাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু