মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

ভুয়া মামলা বন্ধ করুন কড়া বার্তা রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ভুয়া মামলা ও মামলা-বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে কড়া বার্তা দেন।পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।’ তবে তিনি পোস্টে কারও নাম বা কোনো রাজনৈতিক দলের উল্লেখ করেননি।তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে কয়েক হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপি মনোনীত জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবকে পরাজিত করেন।

ভুয়া মামলা বন্ধ করুন কড়া বার্তা রুমিন ফারহানার