বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শেখ হাসিনার বক্তব্য নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

“কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আজকের দিনে গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলে সীমাবদ্ধ নয়; মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যারা শুনতে চান, তারা শুনতে পারবেন। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তাঁর পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। সবকিছু বিবেচনায় আমার ব্যক্তিগত ধারণা, তিনি দেশে ফিরে আসবেন।ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি দেখায় যে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ কতটা রয়েছে। এতে আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার আশঙ্কার ইঙ্গিত মিলছে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল উপজেলা বিএনপি উপজেলা প্রশাসনের এ কর্মসূচি বয়কট করে। পরে তিনি আশুগঞ্জের আরেকটি অনুষ্ঠানেও অংশ নিয়ে জুলাই আন্দোলনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

শেখ হাসিনার বক্তব্য নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা