শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা বেশি

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।এর আগে ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে।দুই দফায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ৩৪২ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই দফায় বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। ১২ সেপ্টেম্বরের ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা থেকে বেড়ে এখন তা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ১৯ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হবে। এর আগে ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত ছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৫ হাজার ১৬ টাকা।

দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা বেশি