রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের রাজনীতিতে তার ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা করেন রিহ্যাবের নেতৃবৃন্দ।রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তার রাজনৈতিক পথচলা দেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের রাজনৈতিক বিভিন্ন সংকটে বেগম খালেদা জিয়ার ভূমিকা আলোচনার বিষয় হয়ে থাকবে।তিনি ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও তুলে ধরেন এবং তার রাজনৈতিক দৃঢ়তার বিষয়টি উল্লেখ করেন।অনুষ্ঠানে রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান।এ ছাড়া রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালামসহ সংগঠনের অন্যান্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন রিহ্যাব নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত