বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

নলছিটির কাঠেরপোল-অনুরাগ বাজার সড়কের বেহাল দশা

ঝালকাঠির নলছিটি পৌরসভার গুরুত্বপূর্ণ কাঠেরপোল থেকে অনুরাগ বাজার সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ অসম্পূর্ণ থাকায় চলাচলে ভোগান্তি বাড়ছে প্রতিদিন।স্থানীয়রা জানান, ২০২১ সালে চৌধুরী বাড়ি থেকে অনুরাগ বাজার পর্যন্ত সড়কটি আরসিসি নির্মাণের উদ্যোগ নেয় নলছিটি পৌরসভা। তবে কাজ শুরু হলেও তা শেষ করা হয়নি। অভিযোগ রয়েছে, কাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত বিল উত্তোলন করেছে।পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে সড়কের অন্য অংশ কাঠেরপোল থেকে আরসিসি নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও সেটিও ধীরগতির কারণে থমকে আছে। ফলে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও চলাচলের অনুপযোগী পরিবেশ।২০২৪ সালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এরপর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রশাসক হিসেবে সংস্কার উদ্যোগ নিলেও তার বদলির পর পুরো প্রক্রিয়ার অগ্রগতি থেমে যায় বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন।

নলছিটির কাঠেরপোল-অনুরাগ বাজার সড়কের বেহাল দশা