রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের ঋণ খেলাপি কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ হলো—জনতা ব্যাংক পিএলসি: ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকাঅগ্রণী ব্যাংক পিএলসি: ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকারূপালী ব্যাংক পিএলসি: ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকাসোনালী ব্যাংক পিএলসি: ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকাবেসিক ব্যাংক পিএলসি: ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকাবাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকাঅর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ছয় ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণই সবচেয়ে বেশি।এর আগে রোববার বিকেল ৩টা ৩১ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের ঋণ খেলাপি কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী