গ্যাস সংকটে বন্ধ ৯০০ টেক্সটাইল মিল, ঝুঁকিতে হাজারো চাকরি
গ্যাস সরবরাহ সংকটে দেশের টেক্সটাইল খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ইতোমধ্যে ৯০০টির বেশি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কমছে রপ্তানি সক্ষমতা। একই সঙ্গে দীর্ঘমেয়াদে এ সংকট অব্যাহত থাকলে হাজারো শ্রমিক ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।শিল্প মালিকরা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ছাড়া টেক্সটাইল ও পোশাক খাতের উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন। জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে দেশের রপ্তানি আয় ও শিল্প প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
সংশ্লিষ্টদের মতে, টেক্সটাইল শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি।