কুয়েতে নিহত প্রবাসীর পরিবার পাবে ৮০ লাখ টাকা, আদালতের নির্দেশ
কুয়েতে নিহত এক প্রবাসীর পরিবারকে ২০ হাজার কুয়েতি দিনার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা রক্তমূল্য হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন দেশটির আপিল আদালত। নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব না হওয়ায় অর্থ মন্ত্রণালয়কে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।গত ২০ অক্টোবর আদালত এ নির্দেশ দেন বলে কুয়েতের জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।দায়ী ব্যক্তি শনাক্ত না হওয়ায় আদালতের নির্দেশপ্রতিবেদন অনুযায়ী, নিহত প্রবাসীর পরিবারের পক্ষে আইনজীবী খালেদ আয়েশ আল-এনেজি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত পরিবারকে ২০ হাজার কুয়েতি দিনার রক্তমূল্য দেওয়ার নির্দেশ দেন।তবে নিহত প্রবাসীর জাতীয়তা, মৃত্যুর তারিখ, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ভবিষ্যৎ তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।কী এই রক্তমূল্য বা ‘দিয়া’?রক্তমূল্য, যা আরবি ভাষায় ‘দিয়া’ নামে পরিচিত, মৃত্যু-সম্পর্কিত নির্দিষ্ট কিছু ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণ। কুয়েতের আইনি কাঠামোয় এ ধরনের ক্ষতিপূরণের বিধান রয়েছে।প্রতিবেদনে আদালতের রায়কে চূড়ান্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশটির প্রযোজ্য আইন অনুযায়ী নিহত প্রবাসীর পরিবারকে এই অর্থ পরিশোধ করা হবে।