রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।‎গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা সেগুনবাগিচার কচি কাঁচার মেলা সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান চৌধুরী, ‎সাধারণ সম্পাদক জিয়াউল করিম সোহেল, ‎সাংগঠনিক সম্পাদক এড. নজরুল ইসলাম রানা, ‎সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, ‎যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার,‎প্রচার সম্পাদক খসরু তালুকদার,‎অর্থ সম্পাদক হোসাইন আহমেদ। ‎‎বিদায়ী সভাপতি এম আতিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরীর সঞ্চালনায়,‎উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান।‎বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান কমিশনার বাংলাদেশ লায়নস ফাউন্ডেশনের ডিরেক্টর লায়ন সৈয়দ মো. শরীফ,‎কমিশনার সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান,‎সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, ‎আবু সালেহ মো. জাহাঙ্গীর,‎ইব্রাহীম ভূঁইয়া রেনু,‎সুপ্রীম কোর্টের আইনজীবী এড. এম আমিনুল ইসলাম মুনির,‎কামরুল হাসান বাবু,‎নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি ড.হাফিজ উদ্দিন ভূইয়া,‎সাধারণ সম্পাদক সৈয়দ শাফিন,‎সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ, ‎নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী সহ আরো অনেকে।

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,