শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। সভায় সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদুর রহমান।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সহসাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী, সহপ্রচার সম্পাদক নাজ নাছিমা।এ ছাড়া মহিলা সম্পাদক হিসেবে মীরা বড়ুয়া, সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছমা আলম দায়িত্ব পেয়েছেন।কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে সংগঠনটি ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।তারা প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা