শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল নিহত

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন।সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিল্লাল তালুকদারের ওপর দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল নিহত