পোশাকে নয়, ব্যক্তিত্বে আভিজাত্য: মোশাররফ করিম
পোশাকে নয়, ব্যক্তিত্বেই আভিজাত্য এমন বার্তাই দিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সাবলীল অভিনয় ও ভিন্নধর্মী ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা এবার সামাজিকমাধ্যমে নিজের একটি ছবি ও ক্যাপশন দিয়ে আলোচনায় এসেছেন।সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন মোশাররফ করিম। ছবিতে তাকে প্রকৃতির শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে ছিল ছাই রঙের সাধারণ পাঞ্জাবি, চোখে সানগ্লাস। সাদামাটা সাজেও তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে স্বাভাবিক ও গম্ভীর ব্যক্তিত্ব।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে।’ছবিটি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্টস বক্স। অনেকে অভিনেতার ব্যক্তিত্ব ও সরল উপস্থিতির প্রশংসা করেছেন।অর্বীনা মুন্নি নামের এক ভক্ত মন্তব্য করেন, ব্যক্তিত্ব সুন্দরই আছে। যখন চেতাইবো অসুন্দর হইয়া যাইবো।আবু তাহের বিজয় নামের আরেক ভক্ত লিখেছেন, “পৃথিবীর ১০ জন শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন।”
মোশাররফ করিমের সাদামাটা লুক এবং ছোট্ট কিন্তু অর্থবহ ক্যাপশনটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি ও বার্তাকে প্রশংসায় স্বাগত জানিয়েছেন অনুরাগীরা।