মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগের গুঞ্জন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন।তবে পদত্যাগের বিষয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, তিনি এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে বিষয়টি জানানো হবে।২০২৪ সালের অক্টোবরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোবাশ্বের মোনেম।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগের গুঞ্জন