রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে দিল পুলিশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মোবাইলটি শনাক্ত করে উদ্ধার করা হয়।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলীর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিক টুঙ্গিপাড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। স্থানীয়রা জানান, হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মতো কার্যক্রম পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে। জনবান্ধব এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

টুঙ্গিপাড়ায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে দিল পুলিশ