বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

নরসিংদীতে ডিবির অভিযানে মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি দামি ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৫ মে) সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর গুপ্তপাড়ার চাঁন মিয়ারমোঃ সাইফুল ইসলাম বাবু (২৩), , মাধবদীর পাঁচদোনা বেপারীপাড়ার সেলিম মিয়া ছেলে মোঃ ইমরান হোসেন (২১)।পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জব্বার টাওয়ার এলাকায় অভিযান চালালে চোর চক্রের আরও ৪-৫ জন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নরসিংদীতে ডিবির অভিযানে মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২