মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সুনামগঞ্জ হাসপাতাল চালুর দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাঁশ ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ রোড ব্লক কর্মসূচি পালন করা হয়।শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করার দাবিতে তারা টানা ১০ দিন ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। তবে কর্মসূচির সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে দিনের কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তারা।শিক্ষার্থীরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেন এবং হাসপাতাল দ্রুত চালুর দাবি জানান।উল্লেখ্য, একই দুই দফা দাবিতে গত বছরও আন্দোলন করেছিলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সে সময় সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়ন হয়নি।শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা এবং একাডেমিক কার্যক্রম সচল রাখতে শিক্ষক সংকট দূর করা।

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ