বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ঢালিউডে নতুন তারকা নেই, কেন হতাশ মিশা সওদাগর?

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমা তছনছ অফিসার  ও  মালিক এ অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বর্তমান চলচ্চিত্র শিল্প নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, আগের মতো সিনেমার “স্কুলিং সিস্টেম” না থাকায় নতুন মানসম্মত শিল্পী তৈরি হচ্ছে না।একইসঙ্গে তিনি দাবি করেন, এই সময়ে শাকিব খান ও তিনি ছাড়া চলচ্চিত্রের আয় থেকে নিয়মিতভাবে বেঁচে থাকা খুবই কঠিন।শাকিব খান সম্পর্কে তিনি ইঙ্গিত দেন যে, সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন খুব সীমিত সংখ্যক তারকার ওপরই বাণিজ্যিক নির্ভরতা রয়েছে।এছাড়া তিনি বলেন, বর্তমানে অনেক নায়ক-নায়িকা সিনেমার আয় থেকে নয়, বরং ব্যক্তিগত ব্যবসা ও ব্র্যান্ড কাজের মাধ্যমেই অর্থ উপার্জন করছেন। একইভাবে কিছু পরিচালক, যেমন রায়হান রাফী, এখনো চলচ্চিত্রের আয় দিয়েই টিকে আছেন বলে মন্তব্য করেন তিনি। বিনোদনভিত্তিক অনুষ্ঠান এপি স্টার -এ এসে এসব মন্তব্য করেন মিশা সওদাগর, যা ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঢালিউডে নতুন তারকা নেই, কেন হতাশ মিশা সওদাগর?