মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

রাজাপুরে মিলন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে আলোচিত মিলন হাওলাদার হত্যা মামলায় মো. রুবেল হোসেন (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।পুলিশ জানায়, র‌্যাব-৭-এর সহযোগিতায় রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার আলার বাড়ির মো. নুর হোসেনের ছেলে। তিনি নিহত মিলন হাওলাদারের ভায়রাভাই এবং মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রুবেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে রাজাপুর থানায় আনা হয়।পুলিশি কার্যক্রম শেষে দুপুরে রুবেল হোসেনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিলন হাওলাদারকে। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রাজাপুরে মিলন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার