রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মিরাজের ফাইফারে পাকিস্তান গুটিয়ে দিল বাংলাদেশ, লিড টাইগারদের

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ ফিরিয়েছে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটের ঝলকে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দাপট দেখায় পাকিস্তান। বিশেষ করে অভিষিক্ত ওপেনার আজান এওয়াইস ও আবদুল্লাহ ফজলের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় সফরকারীরা।দ্বিতীয় দিনের অপরাজিত ব্যাটার আজান তৃতীয় দিনেও দারুণ খেলেছেন। ১৬৫ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন ২১ বছর বয়সী এই ওপেনার। শেষ পর্যন্ত তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে তিনি করেন ১০৩ রান।অন্যপ্রান্তে আবদুল্লাহ ফজলও অভিষেক ম্যাচে তুলে নেন ফিফটি। তবে ৬০ রান করে মিরাজের শিকার হন তিনি।একসময় ১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১১৯ রান।রিজওয়ান ৫৯ ও সালমান আগা ৫৮ রান করে আউট হলে আবার ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষদিকে আর বড় প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান।বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩৮ ওভারে ১০২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান নাহিদ রানা।এর আগে বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১ এবং মুশফিকুর রহিম ৭১ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে থাকতে বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জ এখন টাইগার ব্যাটারদের সামনে।

মিরাজের ফাইফারে পাকিস্তান গুটিয়ে দিল বাংলাদেশ, লিড টাইগারদের