বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান কিশোর গ্যাংসহ গ্রেফতার ১২০

ঢাকা মহানগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর বিভাগ। অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানা থেকে ২৪ জন, পল্লবী থানা থেকে ৩৬ জন, কাফরুল থানা থেকে ১৪ জন, শাহআলী থানা থেকে ১১ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা থেকে ১১ জন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান কিশোর গ্যাংসহ গ্রেফতার ১২০