বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৌদি সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

সৌদি আরব ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সৌদি সফরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় কয়েকটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থে হামলার ঝুঁকি সশস্ত্র সংঘাত সন্ত্রাসবাদের হুমকি ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে স্থানীয় আইন দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক বেশি।সন্ত্রাসবাদের আশঙ্কার কারণে মার্কিন নাগরিকদের ইয়েমেন-সৌদি সীমান্ত এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সংঘাত এবং লোহিত সাগরে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।মার্কিন কর্তৃপক্ষের এই সতর্কতার মূল লক্ষ্য সৌদি আরবে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবহিত করা। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় ভ্রমণের আগে সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের