শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

কমলনগরে দোকান ঘর নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ নম্বর চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতাব্বর হাট বাজারে দোকান ঘরের মালিকানা ও দখলকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।আহত মারজাহান বেগম অভিযোগ করে বলেন, দোকান ঘর সংক্রান্ত বিরোধের জেরে জা বিবি হাজেরা ও তার মেয়ে হামিদা তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনার সময় তার মেয়ে বিবি মরিয়ম বিথিও উপস্থিত ছিলেন বলে জানা যায়।অন্যদিকে বিবি হাজেরা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হলেও প্রকৃত আঘাতটি ভুলবশত ঘটেছে। তার দাবি অনুযায়ী, গিয়াস উদ্দিনের আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে মারজাহানের ওপর পড়ে এবং তিনি আহত হন। তিনি আরও অভিযোগ করেন, উল্টো তারাই প্রতিপক্ষের দ্বারা মারধরের শিকার হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাতাব্বর হাট বাজারের ওই দোকান ঘর নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।কমলনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কমলনগরে দোকান ঘর নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ