শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

দিল্লি পেল আন্তর্জাতিক পুরস্কার, আনন্দে ভাসছেন অর্চিতা স্পর্শিয়া

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা মানুষের বাগান। এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্মান বয়ে এনেছে সিনেমাটি।গত ১৯ মে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস–এ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পরিচালক ও পুরো টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান।পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে স্পর্শিয়া বলেন, মানুষের বাগান শুধু একটি সিনেমা নয়, এটি মানুষ ও জীবনের গল্প। আন্তর্জাতিক স্বীকৃতি পুরো টিমের জন্য বড় অর্জন এবং আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হলেও নানা কারণে মুক্তি পিছিয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পায়।পরিচালক জানিয়েছেন, খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, মুনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ আরও অনেকে।

দিল্লি পেল আন্তর্জাতিক পুরস্কার, আনন্দে ভাসছেন অর্চিতা স্পর্শিয়া