বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

ওই নারী উলঙ্গ অবস্থায় বাজারে ঘোরাফেরা এবং তার আচরণ ছিল অস্বাভাবিক কে সে?

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা-এর সদর ইউনিয়নের মানিক কাজী বাজারে এক অজ্ঞাত নারীকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে ওই নারী বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার আচরণ অস্বাভাবিক ছিল এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নারীটি নিজের পরিচয় বা ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ কারণে এলাকায় কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।সীমান্তসংলগ্ন এলাকার কিছু বাসিন্দা দাবি করেন, তার ভাষা ও আচরণ দেখে তিনি ভারতীয় নাগরিক হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। কেউ কেউ ঘটনাটিকে সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশ-ইন ঘটনার সঙ্গে সম্পর্কিত বলেও ধারণা প্রকাশ করেছেন।তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো সরকারি সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।পরে স্থানীয়রা তাকে বাজার এলাকা থেকে সরিয়ে দিলে তিনি সেখান থেকে চলে যান বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

ওই নারী উলঙ্গ অবস্থায় বাজারে ঘোরাফেরা এবং তার আচরণ ছিল অস্বাভাবিক কে সে?