বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশ-ভারত সীমান্তে করুণ দৃশ্য, বন্দুকের মুখে শূন্য রেখায় আটকা বৃদ্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে সৃষ্টি হয়েছে এক চরম মানবিক সংকট। সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকে আছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, যিনি এখন কোনো দেশেরই নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না।মঙ্গলবার (৯ জুন) রাত থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর-রামরামপুর সীমান্ত এলাকায় তিনি অনাহারে দিন কাটাচ্ছেন। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর নজরদারি, অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর অবস্থান দুই দিকের চাপেই তিনি আটকা পড়েছেন।স্থানীয়রা জানান, বাঁচার চেষ্টা করলেই দুই দিক থেকে ধাওয়া আসে। কোনো দিকে যেতে পারছেন না, ফলে তিনি শূন্য রেখায় অসহায় অবস্থায় পড়ে আছেন। স্থানীয় গ্রামবাসীরা মানবিক কারণে তাকে খাবার ও পানি পৌঁছে দিচ্ছেন।এর আগে বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে তিনি সীমান্তের মাঝামাঝি এলাকায় অবস্থান নেন। তবে কোনো দেশই তাকে গ্রহণ না করায় পরিস্থিতি আরও জটিল হয়।স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েকদিনে একই এলাকায় আরও কয়েকজনকে পুশইনের চেষ্টা হয়েছে। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। বিজিবি জানায়, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে করুণ দৃশ্য, বন্দুকের মুখে শূন্য রেখায় আটকা বৃদ্ধ