শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

এসআরবি-৯ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে টঙ্গী থেকে উদ্ধার ছাত্রী

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মো. ইমনকে (২৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৯, সিলেট ও এসআরবি-১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণের অভিযোগএসআরবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার কোচাপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রী অপহরণের শিকার হয়। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও কুপ্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন মো. ইমন ও মো. আল আমিনের সহযোগিতায় তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।পরে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার বাবা হালুয়াঘাট থানায় মামলা করেন।টঙ্গীতে যৌথ অভিযান, উদ্ধার ছাত্রীএসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া জামে মসজিদের সামনে অভিযান চালায় এসআরবি-৯ ও এসআরবি-১-এর যৌথ দল।এ সময় মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. ইমনকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।গ্রেপ্তার ইমন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।আসামি ও ভুক্তভোগী থানায় হস্তান্তরসংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি তদন্ত ও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানা-পুলিশের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।

এসআরবি-৯ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে টঙ্গী থেকে উদ্ধার ছাত্রী