সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মাদক নিয়ন্ত্রণ ও পাবলিক পরীক্ষা সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকের মুলতবি সভা সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।কমিটির সভাপতি আন্দালিভ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ এবং -এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে বিল দুটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়।বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, আখতার হোসেন এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদও বৈঠকে উপস্থিত ছিলেন।এছাড়া আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণ ও পাবলিক পরীক্ষা সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক