মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ছাড়া গরুর মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ইকবাল সরকার (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে।একই ধারায় পৃথক আরেকটি মামলায় আমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৪)-কে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুই মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড