বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েল ও সদস্য সচিব সাকিনা আলম লিজা।বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যেই মহিলা দল প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সংগঠনের নেতাকর্মীরা ভূমিকা রেখে আসছেন।আলোচনা সভা শেষে মতিয়া মাহফুজ জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। এবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন