দক্ষিণ চরবংশী যুবদলের সভাপতি পদে প্রার্থী মহিনউদ্দিন সোহাগ
লক্ষ্মীপুরের ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হয়েছেন সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিনউদ্দিন সোহাগ।স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলের কর্মীদের পাশে রয়েছেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মীদের দাবি, অসুস্থতা, আইনি জটিলতা কিংবা যেকোনো প্রয়োজনে তিনি দ্রুত পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।মহিনউদ্দিন সোহাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি নেতাকর্মীদের মধ্যে পরিচিতি অর্জন করেছেন।দলীয় নেতাকর্মীরা জানান, দলের কঠিন সময়ে তিনি কর্মীদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। তার সমর্থকদের প্রত্যাশা, আগামী দিনে ইউনিয়ন যুবদলের নেতৃত্বে তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখে ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভাকে ঘিরে সভাপতি পদপ্রার্থীদের মধ্যে তৎপরতা বাড়ছে।মহিনউদ্দিন সোহাগ বলেন, “দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি। দায়িত্ব পেলে যুবদলকে আরও সুসংগঠিত করা এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।