ঝালকাঠি সদরের পূর্ব চাঁদকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মলিনা রায় হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন ডাকুয়া (৩৫)কে আটক করেছে র্যাব।র্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে র্যাব-৮ ও র্যাব-১০-এর গোয়েন্দা দলের যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়।আটক নয়ন ডাকুয়া ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে।র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন জানিয়েছেন, চুরি করতে গিয়ে মলিনা রায় তাদের দেখে ফেলায় তাকে হত্যা করা হয়। ঘটনার পর তিনি ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।এর আগে একই মামলায় আরেক অভিযুক্ত রিতোষকে পুলিশ গ্রেপ্তার করেছিল।উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যায় ঝালকাঠি সদরের পূর্ব চাঁদকাঠি এলাকায় মলিনা রায়কে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জুলাই নিহতের স্বামী রতন রায় ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।