মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

রাতেই গ্রামে দাফন মরিয়মের, প্রস্তুত পারিবারিক কবর

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় পারিবারিক কবরস্থানে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দাফন করা হবে মরিয়ম খাতুনের মরদেহ। বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে এরই মধ্যে নতুন কবর খোঁড়া হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর দ্রুত গোসল, জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।মরিয়মের চাচি মুন্নী খাতুন জানান, খুলনার কয়রা হয়ে সড়কপথে কাশিরহাটখোলা খেয়াঘাট থেকে ট্রলারে করে মরদেহ গাবুরার বাড়িতে আনা হবে। এতে রাত ১২টা নাগাদ সময় লাগতে পারে। মরদেহের সঙ্গে থাকা স্বজনদের জন্য বাড়িতে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরদার জানান, মরিয়ম ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছেন। ঘূর্ণিঝড় আইলার পর তিনি পরিবারের সঙ্গে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। অল্প বয়সে তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।৮২ বছর বয়সী স্থানীয় বাসিন্দা গোলাম রহমান বলেন, এলাকায় এর আগে এমন ঘটনা তিনি দেখেননি। মরিয়ম ছোটবেলা থেকেই ঢাকায় থাকতেন বলে জানান তিনি। অল্প বয়সী মেয়েটির এমন মৃত্যুতে কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।স্থানীয় নারী সরাবান খাতুন জানান, মরিয়মের দাদা-দাদি এখনো জীবিত। মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা বাড়িতে এসে জড়ো হয়েছেন।এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় মরিয়মের স্বামী ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। মামলার আরেক আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।

রাতেই গ্রামে দাফন মরিয়মের, প্রস্তুত পারিবারিক কবর