পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের অভিযোগের পরও পদত্যাগ না করায় তাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি সব অনৈতিক। জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তাঁর কোনও জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প।”তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হারার পরও যেমন সরে দাঁড়াননি, তেমনি মমতাও ক্ষমতা ছাড়তে চান না। তার দাবি, নির্বাচন কমিশন কঠোর না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।এদিকে মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো হারিনি যে যাব। হারলে শপথ নিতে যেতাম না। এখন পদত্যাগের প্রশ্নই আসে না। জোর করে আমাদের হারানোর চেষ্টা করা হয়েছে।” ভারতের নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। পরে সংখ্যাগরিষ্ঠতা পেলে পুনরায় দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেন। অন্যথায় পদ ছাড়তে হয়।