রাষ্ট্রপতির পদত্যাগ গ্রেপ্তারের দাবিতে মঞ্চ-২৪ এর অনশন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে সামাজিক সংগঠন মঞ্চ-২৪। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।অনশন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তার করা না হলে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে নিয়ে ‘জুলাই জনতা’র ব্যানারে বঙ্গভবন অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে।তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচিতে রূপ নেবে। এ পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকীসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।