সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভুয়া সনদের অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে তলব

ভুয়া বা জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করার অভিযোগের অনুসন্ধানে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ২৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত নোটিশে শিক্ষকদের নির্ধারিত সময়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়।নোটিশে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে ভুয়া/জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা বা চাকরি করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নেওয়া প্রয়োজন।তলব করা শিক্ষকদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে তা অনুসন্ধানে অসহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। দুদকের তলব করা ২৩ শিক্ষক হলেন রুবিনা সুলতানা, মো. সুলাইমান, তাহমিনা ইয়াছমিন, মোহা. কাবিউল ইসলাম, সেবিকা রানী পাল, মোছা. নাহিদা আখতার, সালেহ আহমেদ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মাহফুজা হাসনা, সালমা খাতুন, সুস্মিতা আক্তার, মো. আজিবর রহমান শেখ, মো. রবিউল ইসলাম, মোহাম্মদ আবু বকর, মহিউদ্দিন, আজমল হোসেন, মো. ফরিদুর রহমান শেখ, নুরজাহান, মো. সিরাজুল ইসলাম, মুহাম্মদ আল আমীন খান, মোহাম্মদ আফছার উদ্দিন ও এন. এম. মঞ্জুরুল হক।

ভুয়া সনদের অভিযোগে মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে তলব