সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বন্ধে নতুন আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে দ্রুত নতুন আইন প্রণয়ন করবে সরকার। এ বিষয়ে চলতি সংসদেই আইনটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে নিয়মিত অভিযোগ আসছে। এসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।’মন্ত্রী আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব কনটেন্ট নিয়ে তাকে প্রতিদিনই নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।তিনি বলেন, আইন প্রণয়নের মাধ্যমে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্টের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সরকার।সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য নিয়ন্ত্রণে নতুন এই আইন কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বন্ধে নতুন আইন করবে সরকার: তথ্যমন্ত্রী