খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।বাড়িভাড়া নিয়ে বিরোধ, মাথায় লাঠির আঘাতপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা এলাকার শতরুপার মোড়ে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে মজলিস খান তাঁর হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।বাড়িওয়ালা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদসোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়িভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাড়িওয়ালা ভাড়াটিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ওসি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।অন্যদিকে, সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আল মিরাজ খান জানান, ঘটনার অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।