কুড়িগ্রামে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন
কুড়িগ্রামে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের হাতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গাইড ও লেকচার শিট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের সাংবাদিক মিজানুর রহমান মিন্টু। সভাপতিত্ব করেন নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখার পরিচালক মো. খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (প্রশাসন) ঈশা মাহমুদ।এ সময় কোচিংয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, নার্সিং বর্তমানে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা। দেশে-বিদেশে দক্ষ নার্সের চাহিদা বাড়ছে। মানবসেবার পাশাপাশি এ পেশায় সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এজন্য নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।বিশেষ অতিথি মিজানুর রহমান মিন্টু বলেন, নার্সিং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও উপবৃত্তির সুযোগ রয়েছে। পড়াশোনা শেষে সরকারি-বেসরকারি হাসপাতালসহ দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তবে ভালো ক্যারিয়ারের জন্য ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন জরুরি।সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় নিউরন নার্সিং ভর্তি কোচিং শিক্ষার্থীদের নার্স হওয়ার স্বপ্ন পূরণে কাজ করছে। কুড়িগ্রামেও প্রতিষ্ঠানটি সাত বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবছর এ শাখা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান, নিয়মিত পরীক্ষা, গাইড ও লেকচার শিটসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং সার্বিক দিকনির্দেশনা দেওয়া হবে।অনুষ্ঠানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথি ও শিক্ষকরা।অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। আগামী শনিবার থেকে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখায় নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।