সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুলে শিক্ষামন্ত্রী পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।রোববার (৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি। এ সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি কমানোসহ বেশ কয়েকটি নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।পরিদর্শনকালে এহছানুল হক মিলন বলেন, অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ চাহিদা থাকায় একজন শিক্ষকের পক্ষে পাঁচজনের বেশি শিক্ষার্থীকে যথাযথভাবে পরিচালনা করা কঠিন। অনেক ক্ষেত্রে একজন বিশেষায়িত শিক্ষককে একজন শিক্ষার্থীর দেখাশোনা করতে হয়। ফলে এ ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল।শিক্ষামন্ত্রী বলেন, স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে তাদের এই কার্যক্রমে কাজে লাগানো যায়, সে বিষয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে।একই সঙ্গে ব্লু স্কাই স্কুলকে সরকারি সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।স্কুলটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নের মাধ্যমে অটিজম শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শনের সময় স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুলে শিক্ষামন্ত্রী পরিদর্শন