রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

১৮ বছরের বুয়াদ্দির দাপটে ব্রাজিলের মাঝমাঠে ধস, বিশ্বকাপে নতুন সেনসেশন

ব্রাজিল–মরক্কো ১-১ ড্র ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের গোল যেমন আলোচনায় ছিল, তেমনি নজর কেড়েছেন মরক্কোর ১৮ বছর বয়সি মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। অভিজ্ঞ কাসেমিরো, রাফিনিয়া ও লুকাস পাকেতার মতো তারকাদের বিপরীতে দাঁড়িয়েও ম্যাচজুড়ে দাপট দেখিয়েছেন এই তরুণ।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন বুয়াদ্দি। বল নিয়ন্ত্রণ, পাসিং ও মাঝমাঠের লড়াইয়ে ছিলেন অসাধারণ স্থির। ৬৬টি পাসের মধ্যে ৬০টি সফল করে তার পাসিং অ্যাকুরেসি ছিল প্রায় ৯১ শতাংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি শুধু ডিফেন্সিভ জোনে নয়, ব্রাজিলের অর্ধেও সমান দক্ষতায় খেলে গেছেন।নিজেদের অর্ধে চাপের মধ্যেও মাত্র দুটি ভুল পাস করেন তিনি, যা তার পরিণত মানসিকতা ও খেলার বোঝাপড়ার প্রমাণ দেয়। মাঝমাঠে বল ধরে রাখা ও খেলা পরিচালনায় তার উপস্থিতি মরক্কোর জন্য বড় শক্তি হয়ে ওঠে।রক্ষণভাগে ট্যাকল, ব্লক ও ডুয়েলে কাসেমিরো ও পাকেতাদের বিপক্ষে দৃঢ়তা দেখিয়ে ব্রাজিলের আক্রমণভাগের গতি কমিয়ে দেন বুয়াদ্দি। ফলে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের মাঝমাঠে বড় অস্বস্তি তৈরি হয়।বুয়াদ্দির জন্ম ফ্রান্সে হলেও তিনি মরক্কোর বংশোদ্ভূত। ফ্রান্সের বয়সভিত্তিক দলেও খেললেও বিশ্বকাপের আগে তিনি নিজের শিকড়ের দেশ মরক্কোকে বেছে নেন। এই সিদ্ধান্তই এখন তার ক্যারিয়ারের বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।১৮ বছর বয়সেই বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্স তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। মরক্কোর এই তরুণ এখন শুধু সম্ভাবনা নয়, বাস্তব পারফরম্যান্স দিয়েই নজর কাড়ছেন। মরক্কো–ব্রাজিল ম্যাচ ১-১ ড্র হলেও, মাঝমাঠের লড়াইয়ে সবচেয়ে বড় চমক ছিলেন আইয়ুব বুয়াদ্দি।

১৮ বছরের বুয়াদ্দির দাপটে ব্রাজিলের মাঝমাঠে ধস, বিশ্বকাপে নতুন সেনসেশন