বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী রিয়াসকে সংবর্ধনা

জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সুনাম ছড়িয়ে দেওয়ায় কৃতী খেলোয়াড় শাহাদাত আলম (রিয়াস)-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজিত জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় তাকে এ সম্মাননা জানানো হয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দ গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে অতিথিরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে গোমস্তাপুর তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাম উজ্জ্বল করায় শাহাদাত আলম রিয়াসের প্রশংসা করেন।বক্তারা বলেন, রিয়াসের এই অর্জন এলাকার তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। পরে অতিথিরা রিয়াসের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ক্রীড়া জীবনের জন্য শুভকামনা জানান।

গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী রিয়াসকে সংবর্ধনা