ইসলামী ব্যাংক চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ, জলকামান-টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-এর প্রধান কার্যালয়ের সামনে নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।সোমবার (১ জুন) সকাল থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। আন্দোলনকারীরা নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।