বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

নাভিতে জমছে জীবাণু? জেনে নিন পরিষ্কার রাখার সঠিক উপায়

প্রতিদিন গোসলের সময় শরীরের বিভিন্ন অংশ পরিষ্কার করলেও অনেকেই নাভির যত্ন নিতে ভুলে যান। অথচ চিকিৎসকদের মতে, নাভি শরীরের এমন একটি অংশ যেখানে সহজেই ঘাম, ধুলাবালু, মৃত চামড়া ও কাপড়ের সূক্ষ্ম তন্তু জমে জীবাণুর বিস্তার ঘটতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত নাভি পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ, চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধ এমনকি পুঁজ বের হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ময়লা জমে শক্ত হয়ে গেলে ‘নাভির পাথর’ ওমফালোলিথ তৈরির ঝুঁকিও থাকে।নাভি পরিষ্কার রাখতে কুসুম গরম পানি ও মৃদু সাবান ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনে নরম কাপড় বা কটন বাড ব্যবহার করা যেতে পারে। তবে কোনো ধারালো বস্তু দিয়ে নাভির ভেতর পরিষ্কার করার চেষ্টা করা বিপজ্জনক হতে পারে।এছাড়া পরিষ্কারের পর নাভি ভালোভাবে শুকিয়ে রাখা জরুরি। কারণ আর্দ্র পরিবেশে জীবাণু ও ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। নাভি থেকে দুর্গন্ধ, পুঁজ, ফোলা, লালচে ভাব বা ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত পরিচ্ছন্নতার অংশ হিসেবে প্রতিদিন কয়েক সেকেন্ড সময় দিলেই নাভি সুস্থ ও সংক্রমণমুক্ত রাখা সম্ভব।

নাভিতে জমছে জীবাণু? জেনে নিন পরিষ্কার রাখার সঠিক উপায়